স্টাফ রিপোর্টার: দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম শফিউর রহমান খানের ৯২ তম জন্মবার্ষিক গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ আছর পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা ইউনুস আলী খান। উল্লেখ্য, শফিউর রহমান খান ১৯৩১ সালের ২৩ ডিসেম্বর পাবনা জেলার বেড়া উপজেলার টাংবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। নানা প্রতিকুল অবস্থার মধ্যে দিয়ে তিনি শিক্ষা জীবন শেষ করেন। ১৯৬০ সালের দিকে তিনি দৈনিক সংবাদের ফরিদপুর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। এরপর সংবাদের কেন্দ্রীয় অফিসের সার্কুলেশন এবং রির্পোটিং বিভাগে কাজ করেন। ১৯৮০ সালে পাবনা থেকে সর্বপ্রথম ‘পাবনা বার্তা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। ১৯৯১ সালে পাবনা থেকে প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ইছামতি’ প্রকাশ করেন। তিনি আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সভাপতি, বাংলা একাডেমি ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ছিলেন, ছিলেন পাবনা প্রেসক্লাবের সদস্য। ভাসানী স্মৃতি সংসদের সভাপতি ছিলেন তিনি। ২০০১ সালের ৩১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশাতে সাধারণ মানুষের কল্যাণে তিনি নি:স্বার্থভাবে কাজ করে গেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
