নিজস্ব প্রতিনিধি : পাবনা ইসলামিয়া মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার মাদ্রসার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি, পাবনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আশরাফ প্রামানিক। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইব্রাহিম খলিল আইনুল, বদিউজ্জামান, মামুন হোসে, আল মনসুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে পাবনা ইসলামিয়া মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে মাহবুবুর রহমান বক্তব্য দেন । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে ষষ্ঠ স্থান অধিকারী ৭২ জন এবং মাদ্রাসায় শতভাগ উপস্থিতির জন্য ২৭৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
