নিজস্ব প্রতিনিধি : পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্সকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে দাপুনিয়া ও মালিগাছায়। শনিবার সন্ধ্যায় প্রথমে দাপুনিয়া বাজারে ও পরে মালিগাছার রূপপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পথসভা। দাপুনিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী সভা পরিচালনা করেন। এছাড়া মালিগাছার পথসভায় সভাপতিত্ব করেন মালিগাছা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হায়াত মল্লিক ও পরিচালনা করেন ৭ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুভ। এ দুটি পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, নৌকার প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ খান রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান, ত্রাণ সম্পাদক শাওয়াল বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনতাজ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী ৭ জানুয়ারি বিপুলভোটে নৌকার বিজয়কে নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
