এফএনএস স্পোর্টস: বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৪৭ ওভার। প্রথম দিন শেষে ২ উইকেটে ১৪৭ রান করেছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিনের চতুর্থ ওভারেই প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। আগের টেস্টের প্রথম ইনিংসে ২শ রান করা ওয়ার্নারকে মাত্র ১০ রানে আউট করেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। দলীয় ১২ রানে ওয়ার্নারের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার উসমান খাজা ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন। ৪৭তম ওভারের শেষ বলে লাবুশেনকে আউট করে জুটি ভাঙ্গেন নর্টি। ১৩টি চারে ১৫১ বলে ৭৯ রান করেন লাবুশেন। লাবুশেনের আউটের পরই বৃষ্টির কারণে দিনের বাকী সময়ে আর খেলা হয়নি। ৬টি চারে ১২১ বলে ৫৪ রানে অপরাজিত খাজা। দক্ষিণ আফ্রিকার নর্টি ২৬ রানে ২ উইকেট নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
