নিজস্ব প্রতিনিধি : সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষনা ও এ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক অভিভাবক মায়েদের উপস্থিতি অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা মনজিল মিলন। সমাবেশে শিশুদের প্রতি অধিকতর দায়িত্বশীল হতে মায়েদের দৃষ্টি আকর্ষন করা হয়। সামাজিক অবক্ষয় থেকে শিশুদেরকে দুরে রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে সম্পৃক্ত করতে অনুরোধ জানানো হয়। একইসাথে প্রতিটি শিশু যেনো ধর্মীয় মূল্যবোধ ছোটোবেলা থেকেই রপ্ত করে ও ধর্মীয় অনুশাসনগুলো তাদের মাঝে এখন থেকেই ছড়িয়ে দেবার জন্য আহবান জানানো হয়। মায়েরা সঠিকভাবে দায়িত্বশীলতা ও দায়বদ্ধতার সাথে তাদের করণীয় পালন করে এই শিশুরাই আগামী দিনের সম্পদ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়। সভায় আরো বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি ও পৌর দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিমুজ্জামান হাসেম, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার। পরীক্ষায় ভালো ফলাফলকারীদেরকে উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
