স্টাফ রিপোর্টার : ৯৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম, এর নির্দেশনায় মঙ্গলবার বিকালে বগুড়া জেলার শাজাহানপুর থানার বনানী এলাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় খামার বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবাসহ গ্রেফতার করা হয় বগুড়া জেলার সদর থানার আশোকলা গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানা (৩৭) কে। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
