স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও মতবিনিময় সভা। বিপুল সংখ্যক ব্যবসায়ীর উপস্থিতিতে গতকাল দুপুরে চেম্বার মিলনায়তনে চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের নেতৃত্বেই মহান স্বাধীনতা যুদ্ধে অর্জিত বিজয় এবং আজকের এই উন্নয়ন সমৃদ্ধিতা ও অগ্রগতির ধারা দেশে বিদ্যমান ও দৃশ্যমান। ফলে দেশের ও দেশের মানুষ অর্থনীতিতে এগিয়ে দিতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। এ ব্যাপারে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন বিগত ১৫ বছরে এখানকার ব্যবসায়ীরা তাদের স্বাচ্ছন্দবোধে ব্যবসা পরিচালনা করছেন। আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের প্রিয় পাবনাকে এগিয়ে নিতে চায়। সভায় বক্তব্য দেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ^াস সনি, পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক রুহুল আমিন বিশ^াস রানাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
