স্টাফ রিপোর্টার : দলিত জনগোষ্ঠির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে রবিদাস সম্প্রদায় পাবনা। বিশ^ মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) পাবনা জেলা শাখার আয়োজনে সভাপতিত্ব করেন বিডিইআরএম পাবনা জেলার সভাপতি আনন্দ রবিদাস। এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিইআরএম জেলা শাখার সেক্রেটারি সোহাগ রবিদাস, আদিবাসী পাবনা অঞ্চলের সভাপতি আসিক বানিহাস, মন্দির কমিটির সভাপতি গৌর রবিদাস, মন্টু রবিদাস, কমল রবিদাস সহ আরও অনেকে। মানববন্ধনে তারা ৮ দফা দাবিনামা পেশ করে বলেন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠির সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠির জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। তারা আরও বলেন সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠির জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করার দাবি জানান তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
