শহর প্রতিনিধি : মহান বিজয়ের মাসের শুরুতে বিজয়ের গান নিয়ে সুরের মুর্চ্ছনায় গতকাল দিনভর পথে পথে সাধারন মানুষকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শামিল থাকার আহবান জানান গণশিল্পী সংস্থা পাবনা আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ। একটি ট্রাকে করে তারা দেশাত্মবোধক সঙ্গীত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, গণমূখী গণসঙ্গীত পরিবেশন করেন। গণশিল্পীর সাবেক সাধারন সম্পাদক এড. মোশফেকা জাহান কনিকার নেতৃত্বে ও সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে লিমন, আনিস, মাসুদ, মোস্তফা, শিপন, মানিক, হিমেল, নমিতা,স্বর্ণা, মিতা, প্রিয়ন্তী, দ্রীপ্রতা, প্রতিমা, বিপ্লব ভৌমিক প্রমূখ অংশ নেন। নানাস্থানে ট্রাক থামিয়ে তাদের পরিবেশনা ছিলো শ্রোতামুগ্ধ। পথে দাড়িয়ে অসংখ্য মানুষ তাদের পরিবেশনা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
