নিজস্ব প্রতিনিধি : প্রকল্প পরিচালক (পানাসি) বিএডিসি পাবনা দপ্তরের অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও বিএডিসি সিবিএ পাবনা জেলা কমিটির প্রাক্তন সভাপতি, বিএডিসি সিবিএ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন কার্যকরী সভাপতি এবং বিএডিসি পাবনা জেলা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মরহুম সিরাজুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল গতকাল সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসি টেবুনিয়ার যুগ্ন পরিচালক (বীপ্র) মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি পাবনার উপ পরিচালক (বীজ বিপনন) রফিকুল ইসলাম এবং বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের বি-১৯০৩ সিবিএ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি মো. কুতুব উদ্দিন। বিএডিসি পাবনা জেলার সিবিএ এর প্রাক্তন কার্যকরী সভাপতি ও প্রকল্প পরিচালক (পানাসি) পাবনা দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা মেজবাহুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও শোকসভায় বক্তব্য দেন বিএডিসি পানাসি প্রকল্পের সহকারী প্রকৌশলী আব্দুল ওহাব, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের বি-১৯০৩ সিবিএ পাবনা জেলা কমিটির প্রাক্তন সাধারন সম্পাদক দেওয়ান মো. আমিরুল ইসলাম, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ বি-১৯০৩ সিবিএ পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ, বিএডিসি সিবিএ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. মোস্তফা কামাল, পাবনা পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মোমেন নান্নু, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন পাবনা জেলা কমিটির প্রাক্তন সভাপতি মজিবর রহমান, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন পাবনা জেলা কমিটির সাধারন সম্পাদক হাসিবুর রহমান হাসু, বিএডিসি টেবুনিয়া জোনের অবসরপ্রাপ্ত উপ পরিচালক (ক: গ্রো:) সনৎ কুমার সরকার এবং মরহুম সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শুভ। শোকসভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিএডিসি পাবনা জেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ সিদ্দিকী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মু.ওয়াহিদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল গণি। অনুষ্ঠানে বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং বর্তমানে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
