স্টাফ রিপোর্টার : জোড়া খুনের মামলার এজাহারনামীয় ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ দল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় আভিযানিক দল গাজীপুর জেলার সদর থানার পূর্ব বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে তারা জোড়া খুনের মামলার এজাহারনামীয় এসব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার সদর থানার ইছামতি গ্রামের মরহুম আজাহার আলী খানের ছেলে দুলাল খান (৪২), আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান (৩৫) ও দুলাল খানের ছেলে ইউনুস খান (২২)। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিগণদের সাথে বাদী হাবিবুর রহমান খান এর সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা ছিল। সেই শত্রুতার জেরে চলতি বছরের ১৯ অক্টোবর আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার ছোট ভাই এবং ভাতিজাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলেই বাদীর ছোট ভাই আল আমিন খান মৃত্যু বরণ করে। বাদীর ভাতিজা আল আমিন শেখকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৬৭, তারিখ ২১-১০-২০২৩; ধারাঃ- ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
