স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী হিসেবে পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা শেষে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন,’আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় ছিলাম না। কখনোই রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর আমি ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএম এর হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহন করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাবো। বাংলার মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে আশাকরি পাবনা- ২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে এবং রাজনৈতিক তারকা বানাবে।’ ডলি সায়ন্তনী আরো বলেন, সুজানগরে আমার দাদার বাড়ী, আমার বংশের অনেকেই আছে। অনেক আত্মীয় স্বজন ও ভক্ত রয়েছে। বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদি ডলি বলেন নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে। উল্লেখ্য, জেলার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা-২ নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৪৩৫ জন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ বেশ কয়েকটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
