স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার জেলার ৫টি আসনের জন্য আওয়ামীলীগ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, জাকের পার্টির ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী আহমেদ ফিরোজ কবির এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু, বিএনএম পার্টির সংগীত শিল্পী ডলি সায়ন্তনীসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপির ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী মকবুল হোসেন এমপি, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টারসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-৫ (সদর) আসনে আওয়ামীলীগ প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি, ওয়ার্কাস পার্টির সভাপতি জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের খান কদরসহ জাসদ, এনপিপিসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মু, আসাদুজ্জামান জানান, বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫টি আসনের বিপরীতে তিনি মোট ৩৭ জনের মনোনয়নপত্র পেয়েছেন। আগামী ৩ নভেম্বর পাবনা ১, ২, ৩ আসনের এবং ৪ নভেম্বর ৪ ও ৫ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে। তিনি আরও বলেন, মোটামুটি সকলেই আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
