এফএনএস বিনোদন: বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল তারকা হিরো আলমকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। শিগগিরই ‘গ্যাংস্টার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা। মঙ্গলবার সকালে দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুকে রাখি ও আরাভ খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সিনেমাটি আরাভ খান প্রযোজনা করবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে বলিউডের রাখি সাওয়ান্ত কাজ করবেন। সিনেমাটি প্রযোজনা করবেন আরাভ খান। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের পর সিনেমাটির শুটিং শুরু হবে। দুবাইসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে শুটিং হবে। সিনেমাটি বাংলাদেশেসহ কয়েকটি দেশে মুক্তি পাবে। ওই ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ভিডিওতে আরাভ খান বলেন, হিরো আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। আর সিনেমাটি নির্মাণে যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
