স্টাফ রিপোর্টার : ঈশ^রদী জংসন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মেইল ট্রেনের ভেতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির ১১টি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। বিএনপি-জামায়াতের ডাকা ৭ম দফার অবরোধের সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ^রদী জংসন স্টেশনের অদূরে ওয়াশফিটে এ ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, স্টেশন কর্তৃপক্ষসহ প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত মুখ বাঁধা অবস্থায় ওই ট্রেনের ছ নাম্বার বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে স্টেশনের টহল নিরাপত্তা বাহিনী ও পুলিশ ধাওয়া করেও তাদের ধরতে পারেনি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে তারা বুঝে ওঠার আগেই ট্রেনের সিটে দাউ দাউ করে আগুন ধরে যায়। খবর পেয়ে ঈশ^রদী দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রেলওয়ে জংসন স্টেশনের স্টেশন সুপার (এসএস) মহিউল ইসলাম বলেন, ঢাকা থেকে সোমবার দুপুরে ঈশ^রদীতে আসে সিক্সডাউন ঢাকা মেইল ট্রেনটি। স্টেশনের অদূরে ওয়াশফিটে রেখে ট্রেনটি পরিষ্কার করা হয়। মঙ্গলবার সকালে ঈশ^রদী থেকে ঢাকা যাবার জন্য প্রস্তুত ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাতে দুর্বৃত্তরা ট্রেনের একটি বগির মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বেশকিছু আসন পুড়ে যায়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাসহ আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে না গেলে বড় ধরনের ক্ষতি হতে পারতো। ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‘আমরা সাড়ে আটটার দিকে খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নেভাই। তবে আগুনে ট্রেনের ছ নাম্বার বগির ১১টি আসন কমবেশি পুড়ে গেছে।’ পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, ‘নাশকতা করার এ ঘটনায় মামলা হবে এবং তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ে তদন্ত করা হবে।’ উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর দুপুরে ঈশ^রদী জংসন স্টেশনে কলকাতা-ঢাকা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্থ হয়। এরপর ৩ নভেম্বর সকালে স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের নিচ থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে র্যাবের সদস্যরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
