স্টাফ রিপোর্টার : জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেছেন, দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। গ্রামে গ্রামে জননেত্রী শেখ হাসিনার সালাম পৌছে দিতে হবে, পড়ালেখার পাশাপাশি রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে দলের জন্য ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। আর বহু সংগ্রামের অতীত ঐতিহ্যে ভরপুর বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সেই কাজে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে। ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি, ছাত্রলীগের সাথে আমার আত্মার স্পন্দন জড়িত। আজকে যে জেলা আওয়ামীলীগের সভাপতি হয়েছি, আমার মূল ঠিকানার নাম ছাত্রলীগ। ফলে ছাত্রলীগের কর্মীদেরকে বলি পড়ালেখার পাশাপাশি জনকল্যাণে কাজ করে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে ছাত্রলীগের মেধাবীরা তাদের শ্রমকে কাজে লাগাবে। দেশের মানুষের দুর্যোগে দুর্ভোগে ছাত্রলীগের ভূমিকা আজকে স্মরণীয়। ফলে ছাত্রলীগকে দায়িত্ব নিয়ে জনগনের কাছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনগনের কাছে তুলে ধরে দেশকে এগিয়ে নিতে কাজ করে যেতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে পাবনা জেলা ছাত্রলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি। জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাব্বিউল ইসলাম সীমান্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাব্বিউল ইসলাম সীমান্তের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদকবৃন্দ, বিভিন্ন কলেজের সাবেক ভিপি ও জিএসবৃন্দ। জাতীয় পতাকা, ছাত্রলীগের পতাকা, বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের ছবি, দুটো হাতি, ঘোড়াসহ দৃষ্টিনন্দন ডিসপ্লে ছিলো শোভাযাত্রাটির। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো অনুষ্ঠানে একসাথে এতো পরিমান ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে একসাথে দেখা যায়নি, যা আকৃষ্ট করেছে সাধারন মানুষকে ও উজ্জীবিত করেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। শোভাযাত্রা শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন দলের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ছিলো রক্তদান কর্মসূচি, সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন দলের বেশ কয়েকজন নেতাকর্মী। আয়োজন করা হয়েছিলো শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের প্রতিযোগিতার, বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বৃক্ষরোপন, বিণামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন ছিলো দলের জন্মদিনে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
