এফএনএস স্পোর্টস: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরের খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১৪ ডিসেম্বর। তার আগে অবশ্য ড্রাফটে নাম দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। যেখানে সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা। মোট ছয় ক্যাটাগরিতে ৪৯৩ জন বিদেশি ক্রিকেটার নিলামে উঠবেন। সাকিবসহ বাংলাদেশ থেকে ড্রাফটের জন্য চূড়ান্ত হয়েছেন ২৮ জন। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, পিএসএলের পরবর্তী আসর শুরু হতে পারে আগামী ১৩ ফেব্রুয়ারি। যা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ৩ মার্চ। সাকিব এর আগেও পিএসএল খেলেছেন। ২০১৬, ২০১৭ ও ২০২৩ সালে তাকে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেখা যায়। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে এবং পরের দুইবার পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নেন টাইগার অলরাউন্ডার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
