এফএনএস বিনোদন: কোরবানির ঈদে [২৯ জুন] প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ছবিটি দর্শক বেশ পছন্দ করে। বিশেষ করে ছবির গান ‘মেঘের নৌকা’ পায় জনপ্রিয়তা। এই গানের পর আরো দুটি গান ‘হৃদয় দিয়ে’ ও ‘বিধুর ভালোবাসা’ প্রকাশিত হয়েছে। ছবি মুক্তির পাঁচ মাস পর এবার আলাদা করে প্রকাশিত হলো ‘প্রহেলিকা’র চতুর্থ গান ‘আয় বৃষ্টি’। আসিফ ইকবালের লেখায় সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী, কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।পর্দায় এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শবনম বুবলী। চয়নিকা চৌধুরী বলেন, ‘গানটি আমার খুব প্রিয়। গানের কথা যেমন অসাধারণ, কনার গায়কি ও ইমন চৌধুরীর সংগীত-সব মিলিয়ে দারুণ। লোকেশন, ফটোগ্রাফি, কোরিওগ্রাফি খুব সুন্দর, আর ছবির অর্পা মানে বুবলী কেমন করেছে তা তো দর্শক আগেই বলেছেন।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
