ক্রীড়া প্রতিবেদক : আনন্দমূখর পরিবেশে পাবনা সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা। ১৪ টি ইভেন্টে মোট ৪ শ শিক্ষার্থী এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে। গতকাল রোববার থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব। এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক খোন্দকার মো. হাসান হাফিজুর রহমান এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে গোলক নিক্ষেপ, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, লুডু একক, লুডু দ্বৈত, দাবা, ব্যাডমিন্টন একক, ব্যাডমিন্টন দ্বৈত, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ফাটানো, চামচ-মার্বেল দৌড়, বাগাডুলি, বাজনা থামলে চেয়ার কার, চোখ বেঁধে হাড়ি ভাঙা। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে বেলা দুটো অবধি খেলা চলবে। এই অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালেক মিঠু, প্রভাষক আজমেরী আহমেদ এবং ক্রীড়া ও শরীর চর্চা শিক্ষক মো. মনিরুজ্জামান। উদ্বোধনী দিনের প্রাণবন্ত প্রতিযোগিতা মুগ্ধ করেছে শিক্ষকমন্ডলীসহ উপস্থিত থাকা অভিভাবকদের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
