স্টাফ রিপোর্টার : ১৫ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় শুক্রবার দিবাগত রাত আড়াইটের দিকে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক এবং সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জেলার আতাইকুলা থানার মাধপুর বাজারস্থ ঢাকা পাবনা মহাসড়কের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের জোয়ানরা। এ সময় সেখান থেকে ১৫ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার সদর থানার শহীদ শাহজাহান কলোনী (ওয়ার্ড-০৪) লতিফ হোসেনের ছেলে রোমান হোসেন (২৬) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে বুলবুল হাসান বিপ্লব (২০)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
