বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা কার্যালয়ে আব্দুর রাজ্জাক বিশ^াসের সভাপতিত্বে ও কমরেড সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় জেলা কমিটির এক প্রতিনিধি সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদর (পাবনা-৫) আসনে নির্বাচন পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি এবং ৩১সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি পাবনার ১০টি ইউনিয়ন ১ টি পৌরসভায় আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিটি কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করবে। সভায় ওয়ার্কার্স পার্টির সদর (পাবনা-৫) আসনের সংসদ সদস্য প্রার্থী দলের জেলা সভাপতি কমরেড জাকির হোসেন, গণতন্ত্রী পার্টি পাবনার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ বুরো, ন্যাপ পাবনার সভাপতি রেজাউল করিম মনি, আব্দুর রাজ্জাক বিশ^াস, হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হোসেন, ডাক্তার তমিজ উদ্দিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলার সম্পাদক মন্ডলির সদস্য কমরেড অহিদুর রহমান, ওয়ার্কার্স পার্টির সদর উপজেলার সাধারন সম্পাদক কমরেড আবু জাফর খান, আতাইকুলা থানার সভাপতি কমরেড ওসমান গনি, পাবনা পৌর কমিটির সভাপতি কমরেড মোসলেম উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন সভাপতি কমরেড দুলাল হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন সভাপতি কমরেড আব্দুল মতিন বিশ^াস, চরতারাপুর ইউনিয়ন সভাপতি কমরেড হায়দার আলী খান, গয়েশপুর ইউনিয়ন সভাপতি কমরেড জসিম উদ্দিন, মালঞ্চি ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড আব্দুস সাত্তার, জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক কমরেড শহিদুল্লাহ, যুব মৈত্রীর সভাপতি কমরেড বকুল হেসেন, ছাত্র মৈত্রীর সভাপতি আদিয়াত হোসেন নিবির প্রমূখ উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
