স্টাফ রিপোর্টার : পাবনা রাইফেল ক্লাবের কার্যকরি পরিষদের চর্তুবার্ষিক (২০২৩-২০২৬) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে পাবনা রাইফেল ক্লাব প্রাঙ্গনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) সাইফুর রহমান। সদ্য বিদায়ী সভাপতি ডা. মনোয়ারুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনের সদস্য ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, রিটানিং অফিসার এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারিস্তা করিম। নির্বাচিতরা হলেন, সহসভাপতি (২) ইদ্রিস আলী বিশ^াস, সহ সভাপতি (৩) সামসুর রহমান খাঁন মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক (প্রশাসন ও দফতর) শরীফ উদ্দিন প্রধান, যুগ্ম সম্পাদক (ক্রীড়া) অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন, ট্রেজারার মো. সরোয়ার হোসেন ও ক্রীড়া সম্পাদক আক্তার বিশ্বাস। এ ছাড়া কার্যকরি পরিষদ সদস্য পদে ১২ জন নির্বাচিত হন। এরা হলেন, আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার, হাবিবুর রহমান হাবিব, ফরিদুল ইসলাম খোকন, রবিউল ইসলাম চৌবে ডাবলু, মোছাদ্দেক আলী খান খসরু, আলহাজ মাহবুবুল আলম রতন, ইউনুছ আলী বিশ্বাস, অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, গোলাম মোস্তফা আলী চৌধুরী, আলী মর্তুজা বিশ্বাস সনি, সেলিম হোসেন, আহসান জান চৌধুরী। এদিকে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন। উল্লেখ্য, জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সি এই সংগঠনের পদাধিকার বলে সভাপতি ও প্রথম সহসভাপতি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
