সন্ধানী রোটারী ক্লাব পাবনার আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এবং সাবেক শিক্ষা পরিসংখ্যান ও গবেষনা বিষয়ক সম্পাদক আল ইমরান রাসেল সম্প্রতি মৃত্যুবরণ করায় তাদের রুহের মাগফেরাত কামনা করে জেনারেল হাসপাতাল জামে মসজিদে ২৫ নভেম্বর বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ। তিনি বলেন, আজ আমরা যাদের জন্য এই আয়োজন করেছি তারা আজ আমাদের মাঝে নেই। তাদের অবদান কোনভাবেই অস্বীকার করা যাবে না বা আমরা কখনই ভুলতে পারবো না। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। এ সময় ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম রোজ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিপন, সহ সম্পাদক আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মুকুল, নাসির উদ্দিন, গোলাম হাসনাইন বিপ্লবসহ এলাকার বিশিষ্টজন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে শফিকুর রহমান শান্তর একমাত্র ছেলে অসুস্থ অবস্থায় সিএমএইচ-এ ভর্তি থাকায় তার রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, হাসপাতাল জামে মসজিদের খতিব আলহাজ¦ মাও. মোঃ ইউনুছ আলী খান। (বিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
