স্টাফ রিপোর্টার : চাটমোহরে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) ছাত্রলীগ চাটমোহর উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয় ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ছিল আনন্দ র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চাটমোহর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চাটমোহর সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ সভাপতি সাজেদুর রহমান, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সাদমান সাকিব হিমেল, সাধারন সম্পাদক আলিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস রাজু প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
