বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহ পার হলেও পাবনা শহরসহ জেলাজুড়ে এখনো অপসারণ হয়নি মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন। এক্ষেত্রে এসব অপসারণের দায়িত্ব যাদের তারা এখনও নির্বাচন কমিশনের নির্দেশনাপত্র না পাওয়ায় কাজ শুরু করতে পারছেন না। মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বললে তারা বলছেন তারা ঢাকায় দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত থাকায় সরাতে পারেননি। সরেজমিনে দেখা গেছে,বিভিন্ন এলাকাতে এখনো ঝোলানো রয়েছে আসন ভিত্তিক মনোনয়ন প্রত্যাশীদের বিপুল সংখ্যক ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করতে স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে নির্দেশ দিয়েছে নির্বাচনকমিশন। কিন্তু এক সপ্তাহেও সে নির্দেশনা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হয়েছে এবং ইতোমধ্যেই পৌরসভার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে প্রচার করে সংশ্লিষ্টদেরকে নিজ দায়িত্বে এসব বিলবোর্ড ব্যানার ফেস্টুন সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। এরপরও যদি কেউ এসব বিলবোর্ড ফেস্টুন না নামিয়ে বা সরিয়ে না ফেলে তাহলে খুব দ্রুতই এগুলো অপসারণের ব্যবস্থা গ্রহন করা হবে। একইসাথে তিনি নির্বাচন কমিশন ঘোষিত বিধি মেনে চলবার জন্য সংশ্লিষ্টদেরকে বীনিতভাবে অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
