স্টাফ রিপোর্টার : সন্ধানী ডোনার ক্লাব পাবনার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠার পরে সন্ধানীর প্রথম স্বেচ্ছায় রক্তদাতা আওলাদ হোসেন গতকাল ভোর ছয়টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহীর সাধুর মোড়স্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তিনি অগ্রণী ব্যাংক পাবনা শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম মোতাহার হোসেনের বড় ছেলে। তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি মা, স্ত্রী, ২ মেয়ে, ২ ভাই, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধানী ডোনার ক্লাব পাবনার প্রতিষ্ঠার পরদিন ১৯৮৮ সালের ১৮ জুলাই তিনিই সর্বপ্রথম স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি ছিলেন সন্ধানীর প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক। পরবর্তীতে ১৯৯০-১৯৯১ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গতকাল বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে রাজশাহীর টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে সন্ধানী ডোনার ক্লাব পাবনার পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা: ইফতেখার মাহমুদ, সহ সভাপতি ডা: শাহীন ফেরদৌস সানু, সাধারণ সম্পাদক আবুল হাশেম রোজ, সাবেক সভাপতি ডা: মানোয়ার উল আজীজ, ডা: মঞ্জুরা রহমান, সন্ধানীর অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ডা. নাজমুস সাকিব উমাম, সাব্বির হোসেন রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য ছিফাত রহমান সনম, সাবেক সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন, আসাদুজ্জামান খোকন, শফিকুর রহমান শান্ত, আব্দুল মজিদ, আনিছুর রহমান জীবন প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
