আটঘরিয়া প্রতিনিধি : মোবাইল ফোনে পরকিয়ার সন্দেহে স্বামী লিটনের হাতে খুন হয় মুন্নী খাতুন (২৫)। গত মঙ্গলবার দিনগত রাতে আসামী লিটন হোসেনকে (৩০) গ্রেপ্তার করে তার জবানবন্দি গ্রহন করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, গত ১০ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামের শহিদুল্লাহ মোল্লার ছেলে লিটন মিয়া (৩০) স্ত্রী নুরুন্নাহার মুন্নিকে (২৫) নিয়ে চন্ডিপাশা সরকারি আশ্রয়ন প্রকল্পের বসবাস করতো। তাদের মধ্যে মোবাইল ফোনে কথা বলা ও পরকিয়া সন্দেহ করে ঝগড়া-বিবাদ হয়। এরই একপর্যায়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পডলে রাতে লিটন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে ঘরের দরজা সিটকানি লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মুন্নী হত্যা মামলার আসামী লিটনকে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জুমাইখিরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করলে স্বেচ্ছায় তিনি ১৪৪ ধারা বন্দি প্রদান করে সত্যতা স্বীকার করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
