স্টাফ রিপোর্টার : রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গতকাল সকালে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আখতারাল আলম আজাদ, ডা. ইকতেদার রহমান ও ডা. বিপ্লব কুমার সাহা। উপস্থিত ছিলেন জুনিয়র কনসালেন্ট কার্ডিওলজি ডা.শাহরিয়ার কবীর, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান, ডা. রাকিবুল করীমসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
