স্টাফ রিপোর্টার : বিভিন্ন সময়ে উদ্ধারকৃত বিভিন্ন মামলার বিপুল পরিমান মাদক দ্রব্য ও আলামত ধ্বংস করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ লাইনস প্রাঙ্গনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের উপস্থিতিতে ধ্বংস করা হয় সাড়ে ১১ হাজার যৌন উদ্দিপক জিনসিন সিরাপ, ১৬৪ বোতল জিনসা শরবত, ১১৬ বোতল নেহা প্লট সিরাপ, ট্যাবলেট মদ সহ বিভিন্ন মাদক দ্রব্য। এসময় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান মাহমুদ তুহিনসহ পুলিশ সদস্যবৃন্দ ও আদালতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব মাদকদ্রব্য সহ আলামত বিভিন্ন সময়ে পুলিশ উদ্ধার করে। মামলা নিস্পত্তি হওয়ায় এগুলো ধ্বংস করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
