এফএনএস বিনোদন: চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে বিশাল এক কনসার্টের আয়োজন করছে গ্রামীণফোনে। কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘চলো বাংলাদেশ কনসার্ট’। আজ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেখানে পারফর্ম করবে পাঁচটি ব্যান্ড। পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় চার গায়ক হাবিব ওয়াহিদ, হাসান, প্রীতম হাসান ও পান্থ কানাই। ব্যান্ডগুলো হলো- ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘ওয়ারফেজ’, ‘নেমেসিস’ ও ‘রাফা অ্যান্ড ফ্রেন্ডস’। গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য হলো জাতীয় দলের ক্রিকেটারদের উজ্জীবিত করা এবং মানুষের মাঝে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়া। জানা গেছে, বিশেষ এই কনসার্টটি বিনামূল্যেই উপভোগ করতে পারবেন শ্রোতা-দর্শকরা। আর কনসার্টটি উপভোগ করতে মাইজিপি অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রতিদিন রাত ১২টা থেকে টিকিট পোর্টালটি উন্মুক্ত থাকবে সীমিত সংখ্যক নিবন্ধনের জন্য। ১৯ অক্টোবর পোর্টালটি বন্ধ হয়ে যাবে। এ ছাড়া সরাসরি দেখতে না পারলেও মুঠোফোনে কিংবা টেলিভিশনেও উপভোগ করা যাবে এই কনসার্ট। পাশাপাশি মাইজিপি অ্যাপ ও এনটিভিতে সম্প্রচার করা হবে কনসার্টটি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
