ফরিদপুর প্রতিনিধি : গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বোরচিত হামলার বিরুদ্ধে ফরিদপুর উপজেলায় প্রেস ক্লাবের সভাপতি মো: আব্দুল হাফিজ এর সভাপতিত্বে ওয়াজউদ্দিন খান পৌর মুক্তমঞ্চের সামনে গতকাল এক বিশাল মানববন্ধন করা হয়। এতে গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসার শিক্ষার্থীসহ সাধারণ জনগণও অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ মেহেদ হাসান, ফরিদপুর বিএম কলেজের অধ্যক্ষ আবু সাইদ, প্রভাষক আসাদুজ্জামান ও শহীদুল ইসলাম সাগর, উপসহকারী কৃষি কর্মকর্তা (অব:) মোল্লা আলী আছগর, শিক্ষক সাইফুল প্রমুখ। ফরিদপুর খেলাঘরের আহ্বানে সার্বিক সহযোগীতা ও পরিচালনা করেন ঘেলাঘরের পক্ষে আলী আশরাফ। বক্তারা অবিলম্বে এই বর্বর হামলা বন্ধের দাবী জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
