ক্রীড়া প্রতিবেদক : শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের মোঃ হাসিবুর রহমান হাসিব ও মোঃ আবু দাউদ আলভী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে ফুটবল প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় মোঃ তামিম আহম্মেদ ও মোঃ নুরুজ্জামান নূর জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। খেলোয়াড়দের এই সাফল্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও গভর্নিং বডির সভাপতি আলহাজ মোঃ সোহেল হাসান শাহীন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
