মাসুদ রানা : উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া এলাকায় জোরপূর্বক ক্যানালের মুখ বন্ধ করে দিয়ে প্রায় ২শ বিঘা জমির শিমক্ষেত নষ্ট করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১১৭ জন কৃষকদের প্রায় ২ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ভুক্তভোগী কৃষকেরা জানান। এ বিষয়ে ভুক্তভোগী কৃষককেরা সমাধান চেয়ে উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম বিষয়টি নিয়ে মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদকে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। মাজপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাদুরিয়া গ্রামে এ কারনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শিমগাছ নষ্ট হয়ে গেছে ও এখনো যাচ্ছে। ভূক্তভোগীরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
