স্টাফ রিপোর্টার : ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছে, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে দেশের বাজেট বরাদ্দের বড় একটি অংশ বিভিন্ন ভাতা হিসেবে নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রদান করা হচ্ছে। উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সাথে নিয়ে একটি উন্নত রাষ্ট্র গড়তে চান। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পেলে সাঁথিয়া-বেড়া হবে একটি মডেল নির্বাচনী এলাকা। গতকাল সাঁথিয়ার ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, এই নির্বাচনী এলাকা একসময় কতটা অনুন্নত ছিল আপনারা সবাই তা জানেন। আজ বর্তমান সরকারের উন্নয়ন যাদুতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও পুরাতন প্রতিষ্ঠানের উন্নয়ন, নতুন রাস্তা-ঘাট তৈরিসহ আধুনিক সুযোগ সুবিধার প্রায় সবই এখন পাওয়া যাচ্ছে সাঁথিয়া ও বেড়ায়। প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার হচ্ছে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থাকরণ। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ ও ক্ষেতুপাড়া ইউনিয়নের ভাতাভোগীগণ উপস্থিত ছিলেন।
#############################################################
ছবি ক্যাপশন : মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর শরীরে সফলভাবে অস্ত্রপ্রচার হওয়ায় ও তার দ্রুত সুস্থতা কামনায় শহরের কাচারী পাড়াস্থ আল মুনসুর জামে মসজিদ ও কাচারী জামে মসজিদে বুধবার মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেলের সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধায়নে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অসংখ্য মুসুল্লি মাহফিলে শরিক হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
