স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদরের সুমাইয়া খাতুন নাসরিন (১৯) হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামী মোঃ রোমান ওরফে নোমান (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২ এবং র্যাব-৪ এর একটি যৌথ অভিযানিক দল। র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। ধৃত রোমান পূর্ব মোহনপুরের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে। জানা যায়, ভিকটিম মোছাঃ সুমাইয়া খাতুন নাসরিন এর পূর্বের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে দুই বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করতো। পরবর্তীতে রোমান ওরফে নোমান ও সুমাইয়া খাতুনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে এবং তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত। গত ৬ অক্টোবর বিকেলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিমকে মোঃ রোমান ৩/৪ জন বন্ধুসহ তার অপর বন্ধু আকাশের বাড়িতে নিয়ে যায়। ভোরে রোমান তার বন্ধুদের সহযোগিতায় সুমাইয়া খাতুন নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। এরপর মর্গের সামনে মরদেহ ফেলে রেখে রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মহত্যা করেছে জানিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
