স্টাফ রিপোর্টার : মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। মাদক ও অপরাধ দমনে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় গতকাল কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে জেলার সদর থানার মালিগাছা প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান পরিচালনা করেন র্যাবের জোয়ানরা। এ সময় সেখান থেকে গ্রেফতার করা হয় মালিগাছার মরহুম আজমত মোল্লার ছেলে মো. আজিম মোল্লা (২৮) কে। ধৃত আজিম মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
