স্টাফ রিপোর্টার : সড়ক অবকাঠামোসহ অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংশ্লিষ্ট সকল বিভাগকে এ তাগিদ দেওয়া হয়। সভায় বক্তব্য দেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আঞ্জুমান আরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
