এফএনএস বিনোদন: মুক্তির অপেক্ষায় জয়া আহসান অভিনীত টলিউড চলচ্চিত্র ‘দশম অবতার’। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। ‘দশম অবতার’-এর ট্রেলারের প্রশংসা করেছেন দর্শক-অনুরাগী থেকে শুরু করে নামি-দামি তারকারাও। সেই তালিকায় এবার নাম উঠল বলিউড সুপারস্টার অজয় দেবগনের। জয়ার সিনেমার পোস্টার শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন এই অভিনেতা। এর আগে সিনেমার ট্রেলার দেখেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এমনকি সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেছিলেন। এবার শুভেচ্ছো জানালেন অজয় দেবগন। বলিউড সুপারস্টার অজয় দেবগন সামাজিক মাধ্যমে জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেইনমেন্টের আসন্ন বাংলা কপ ড্রামা ‘দশম অবতার’-এর টিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা বিশেষ করে উল্লেখ করেছেন ভারতের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চিরসবুজ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। যিনি সিনেমাটিতে একজন বাঙালি পুলিশ অফিসার প্রবীরের ভূমিকায় নেতৃত্ব দেন। শনিবার দেওয়া ওই পোস্টে অজয় লেখেন, শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের পক্ষ থেকে প্রবীরকে শুভেচ্ছা। এর আগে মুক্তিপ্রাপ্ত সৃজিতের ‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ দুই সিনেমাকে মিলিয়েই এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ভারতের বাংলার বক্স অফিসে হিট সিনেমা। এ ছাড়া ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে। সেই সঙ্গে ‘খোকা’ চলচ্চিত্র থেকে অনির্বাণ ভট্টাচার্যকেও প্রবীর রায় চোধুরী- অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে দেখা যাবে। যার সঙ্গে জয়া আহসানের চরিত্রের রোমান্স ট্রেলারে ধরা পড়েছে। আসছে ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। এতে জয়া আহসান ও প্রসেনজিৎ ছাড়া আরো অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
