আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম,ভুট্টা, পেয়াজ, সূর্যমুখি,মুগ,মসুর, খেসারি ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ। বিশেষ অতিথি বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপ সহকারী কৃষি অফিসার নুরে আলম সিদ্দিকী, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান, মাজপাড়া ইউনিয়নে ১০৩৫ জন, চাঁদভা ইউনিয়নে ১০৩৫ জন, পৌরসভা ৫৯৫ জন, দেবোত্তর ইউনিয়নে ১১০০, লক্ষীপুর ইউনিয়নে ১১০০ জন কৃষককে জনপ্রতি গম বীজ ২০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিসা বীজ ১ কেজি, শীতকালীন সবজি বীজ ১ কেজি, মুগবীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি খেসারি বীজ ৮ কেজি করে এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
