স্টাফ রিপোর্টার : স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদর কোম্পানি ও র্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় শনিবার হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এনা বাস কাউন্টারের সামনে অভিযান চালান তারা। এ সময় সেখান থেকে স্ত্রী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী হাসান শেখ (২৮) কে গ্রেফতার করে। ধৃত হাসান সিরাজগঞ্জ জেলার বেলুকচি থানার রানীপুরা চর এরঅকার নজরুল ইসলাম নাইয়ার ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
