স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সদরের ৫২ টি পুজা মন্ডপে মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের পক্ষে প্রতিটি মন্দিরে দশ হাজার টাকা ও তার ছেলে আরশাদ আদনান রনি তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মন্ডপে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। শনিবার রাতে শহরের জয়কালী মন্দিরে আনন্দঘন পরিবেশে এ অনুদান বিতরণ করেন রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য আরশাদ আদনান রনি । তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের সকল বর্ণের মানুষের সম্মিলিত অংশগ্রহন ছিলো। সকলের মিলিত রক্তস্রোতে আজকে এ দেশ স্বাধীন হয়েছে। পাবনা যেমন মুক্তিযুদ্ধের বীরত্বে গাঁথা, ঠিক তেমনি এখানকার সাম্প্রদায়িক সুনাম রয়েছে। সকল ধর্মের মানুষের মাঝে এখানে যে মিল মহব্বত তা অনুকরণীয়। যে কোনো অশুভ অসম্প্রাদয়িক গোষ্ঠীকে কাঁধে কাঁধ রেখে রুখে দিতে হবে। আমার পিতা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আমার পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। আপনাদেরকে সাথে নিয়ে ও আপনাদের সহযোগিতায় আমাদের প্রিয় পাবনাকে এগিয়ে নিতে চায়। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে আপনারা অনেক ভালোবাসেন। তার নীতি নৈতিকতা ও আদর্শ সম্পর্কেও আপনারা জানেন। আমি সেই পিতার সন্তান যিনি এই জনপদকে নিয়ে স্বপ্ন দেখেন, চান এই জেলা এগিয়ে যাক। তিনি আমাকে বলেছেন, কাজ করে যাও, কাজই মানুষের পরিচয়। রনি তার বক্তব্যে আরো বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা ছিলো বলে মাননীয় প্রধানমন্ত্রী আমার পিতাকে রাষ্ট্রপতি বানিয়েছেন, তার জন্য দোয়া করবেন যাতে তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে তিনি পাবনাবাসীর মুখকে উজ্জল রাখতে পারেন। আর আমি আপনাদের সাথে নিয়ে এই সমাজকে আলোকিত করবার জন্য ও মানুষের জন্য কল্যাণকর কাজ করে যাবো। দোয়াতে ও মায়াতে রাখবেন, কিছু না আপনাদের সন্তান হিসেবে একসাথে থেকে কিছু ভালো কাজ করি। আর আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে সকলে মিলে আসুন নৌকা প্রতীকের বিজয়কে সুনিশ্চিত করি। সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ ভদ্রের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক কোমল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আব্দুল হামিদ মাষ্টার, বিজয় ভুষন রায়, আলহাজ¦ মোশারফ হোসেন, সোহেল হাসান শাহিন, প্রলয় চাকী, রকিব হাসান টিপু, মোস্তাক আহমেদ আজাদ, তাজুল ইসলাম, নজরুল ইসলাম সোহেল, মীর রাব্বিউল ইসলাম সীমান্তসহ দলের নেতাকর্মীবৃন্দ ও হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
