এফএনএস স্পোর্টস: বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। গত ২৭ সেপ্টেম্বর গুয়াহাটির পৌঁছেছেন বিশ্বকাপ দলে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। তবে এই বিমানে বসা হয়নি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। শেষ মুহূর্তের নাটকে তাকে ছাড়াই দল দিয়েছে বিসিবি। তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। এরপর সাকিব আল হাসানের আলোচিত সাক্ষাতকারে পরিস্থিতিতে উত্তপ্ত হয়েছে। তবে সেই উত্তাপ নাকি ছুঁতে পারেনি ভারতে থাকা বিশ্বকাপ দলের সদস্যদের। টাইমস অব ইন্ডিকাকে দেওয়া সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। হাসান বলেছেন, ‘দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। ভালো পারফরম্যান্সের জন্য রুটিন মেনে অনুশীলন করি যেন নিজেদের সেরাটা দিতে পারি।’ সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকার প্রসঙ্গে এই ডানহাতি পেসার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এটা (তামিমের বাদ পড়া) নিয়ে বেশি ভাবি না। কারণ, আমি এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি।’ এদিকে চোটে পড়া ইবাদত হোসেন বিশ্বকাপ দলে না থাকলেও দারুণ একটি পেস বোলিং ইউনিট নিয়ে ভারতে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকান পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডেরে সঙ্গে কাজ করে এই পেস ইউনিটের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন হাসান। নতুন বলে নিয়মিত সফলতাও পাচ্ছেন তিনি। ডোনাল্ডের প্রশংসা করে হাসান বলেন, ‘তার মতো কাউকে পাওয়া দারুণ ব্যাপার। তিনি সব সময়ই সাহায্য করেন। আমরা সাধারণত নতুন বলে এবং ডেথ ওভারে কিভাবে আরো ভালো বোলিং করা যায়, সেটা নিয়ে কথা বলি। তিনি নিজের অভিজ্ঞাটুকু আমাদের মাঝে ঢেলে দেন।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
