স্টাফ রিপোর্টার :”অনুশীলন ও অভিজ্ঞতাই সাফল্যের মুলমন্ত্র” – এই শ্লোগানকে সামনে রেখে হাশেম ক্যাডেট কোচিং সেন্টার এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে কোচিং সেন্টার মিলনায়তনে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন কোচিংয়ের শিক্ষক হোসনে আরা জেসমিন, আলমগীর হোসেন, এনামুল হক, বিমান কৃষ্ণ সরকার, নজরুল ইসলাম, আফরোজা আক্তার শ্রাবনী ও মতিউর রহমান। উল্লেখ্য, এ বছর হাশেম ক্যাডেট কোচিং থেকে ১৮ জন শিক্ষার্থী কোচিং করেছে। শিক্ষকবৃন্দ যথারীতি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেছেন। এক প্রশ্নের উত্তরে কোচিংয়ের শিক্ষক হোসনে আরা জেসমিন জানান, এবারে আমরা আশা করছি হাশেম ক্যাডেট কোচিং থেকে ৪/৫ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে চান্স পাবে ইনশাল্লাহ। তিনি সকলের কাছে শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
