স্টাফ রিপোর্টার : চাটমোহরে সড়ক দূর্ঘটনায় আশিক হোসেন (২২) নামে হোটেল কর্মচারী নিহত হয়েছে। গতকাল সোমবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে চাটমোহর সরকারি কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আশিক চাটমোহর পৌরসভার দোলং মহল্লার রফিকুল ইসলামের ছেলে। সে পৌর সদরের স্টার মোড়ের স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। আশিককে কলেজের সামনের সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে আশিক সড়কে পড়ে ছিল। তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পাশেই ছিল। ধারনা করা হচ্ছে কোন ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেছে। স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, আশিক রাত ১০টার পরে আরেক কর্মচারীকে চাটমোহর রেলবাজারে রাখতে গিয়েছিলেন। ফিরে আসার পথে এই দূর্ঘটনা ঘটে। তবে কিভাবে কার সাথে এ দূর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
