স্টাফ রিপোর্টার : ২৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচরস্থ নিউ রুপালী হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের জোয়ানরা। এ সময় উল্লেখিত পরিমান হেরোইনসহ গ্রেফতার করা হয় বগুড়ার শাজাহানপুর থানার আব্দুল জলিলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আহসান হাবিব রায়হান (২২) কে। তার কাছ থেকে ২ টি মোবাইল ও ৭ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক কেরা বেঁচানকরে আসছিলো। ধৃত আসামীর বিরদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
