স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে পোশাক ও মিষ্টি বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মাঝে পোশাক ও মিষ্টি বিতরণ করেন এমপি প্রিন্স। এ সময় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আরিফুল ইসলাম মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিঙ্কুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
