মেডিক্যাল ও ডেন্টাল কলেজ পরীক্ষায় সিজিপিএ বাতিল ও ক্যারি-অন বহালের দাবীতে মানববন্ধন করেছে পাবনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরেপাবনা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনে শতাধিক মেডিক্যাল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক অংশগ্রহন করেন। বক্তব্য দেন পি-১৪ ব্যাচের সিআর আরিফুল হক, শাহরিয়ার ইমন, রুহুল আমিন আশিক, হুমায়রা এশা, মেহনাজ রহমান অতিশী। মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ করেন প্রচলিত ক্যারি-অন পদ্ধতির পরিবর্তে সিজিপিএ চালু হলে চিকিৎসকদের মাঝে শ্রেনী বৈষম্য সৃষ্টি হবে। পিছিয়ে যাবে অনেকের শিক্ষা জীবন। কর্মসূচি থেকে তাদের দাবি মেনে নেবার আহবান জানানো হয়। ছবি- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
