স্টাফ রিপোর্টার : বড়াল নদীর সকল বাঁধা অপসারণ, দখল-দূষণকারীদের শাস্তি এবং বড়াল নদী খনন” বিষয়ক এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। পৌর সদরের জিরো পয়েন্টস্থ হারডো হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহ-সভাপতি নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক আলমগীর কবির। বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, মুক্তিযুদ্ধের সংহতি পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পিন্টু সামাদ, অ্যাড. আব্দুর রউফ, বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন জাতীয় কমিটির সদস্য আফজাল হোসেন, বড়াল রক্ষা আন্দোলন জাতীয় কমিটির সদস্য ডি এম আলম, ইছামতী আন্দোলন কমিটির নেতা আব্দুল হামিদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মিলন রব প্রমূখ। বক্তারা বড়াল নদীর সকল বাঁধা অপসারণ, নদী দখল দুষন রোধ, নদী খনন, দখলকারীদের শাস্তির দাবি জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
