স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদ। গতকাল সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সদর আসনের সংসদ সদস্য ও পরিষদের আহবায়ক গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট আরেফা খানম শেফালী প্রমূখ। বক্তারা বলেন,জননেত্রী শেখ হাসিনা একজন দক্ষ, সাহসী, মেধাবী ও মানবতাবাদী দেশ প্রেমিক। তাঁকে ১৮বার বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি দেশের মানুষের কল্যাণে জীবন দিতে প্রস্তুুত। তাই দেশের মানুষের স্বার্থেই রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী মেজবাহ বাপ্পী ও লেলিন মুনসহ স্থানীয় শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রলয় চাকি। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য শিল্পীদের দৃষ্টিনন্দন শৈল্পিক নৃত্যে মোহিত হয় দর্শক। এছাড়াও সঙ্গীত শিল্পীদের পরিবেশনা ছিলো শ্রোতামুগ্ধ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি। অসংখ্য দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
