এফএনএস বিদেশ: পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রথম নারী হিসেবে চার্জ ডি’ অ্যাফেয়ার্স বা প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। বর্তমানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক যুগ্ম সচিব পদে রয়েছেন গীতিকা শ্রীবাস্তব। ২০১৯ সালের আগস্ট থেকেই পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনো হাইকমিশনার নেই। তাই হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চার্জ ডি’ অ্যাফেয়ার্স’। এ পদে থাকা ব্যক্তি একজন কূটনীতিক, যিনি রাষ্ট্রদূত বা হাইকমিশনারের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে একটি বিদেশি দেশে কূটনৈতিক মিশনের প্রধান হন। শ্রীবাস্তব ২০০৫ সালে ভারতীয় ফরেন সার্ভিস অফিসার পদে নিযুক্ত ছিলেন। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চীনে ভারতীয় হাইকমিশনে কাজ করেছেন। এ ছাড়া কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত মহাসাগর অঞ্চল বিভাগের পরিচালক ছিলেন। বর্তমান চার্জ ডি’ অ্যাফেয়ার্স ড. এম সুরেশ কুমার নয়াদিল্লিতে ফিরে এলে শ্রীবাস্তব ইসলামাবাদ যাবেন। সূত্র : ইন্ডিয়া টাইমস
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
